Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৩, ২০২৩ , ১০:৫১ পূর্বাহ্ণ

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ঘন কুয়াশা দেখা দেয়। কুয়াশার কারণে রাত ৩টা থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নৌপথের দুর্ঘটনা এড়িয়ে চলতে রুটটিতে ফেরি চলাচল বন্ধ রেখে চরলক্ষ্মী চ্যানেলে ফেরি কামিনী নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রিন্ট করুন