নিজস্ব প্রতিনিধি : রাজধানীর শ্যামপুর এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আনোয়ারুল গনি সজল’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২১ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে গোপালগঞ্জ জিআর-১৩৪/২০১,সেসন মামলা নং-১০০/২০১৩, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ আনোয়ারুল গনি সজল (৩৫), পিতা-মোঃ আহাদ উল্লাহ, সাং-দোলেশ্বর পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে।