Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২২, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ

কাঠালিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ দিন ব্যাপী ভোটগ্রহণকারী (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের) প্রশিক্ষন কর্মশালা শুক্রবার সকাল ৯টায় কাঠালিয়া সরকারি পাইলটমডেল উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। এ প্রশিক্ষন কর্মশালার উদ্ধোধন করেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

এ সময় অন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আফরেজুল হক টুটুল, সহকারি জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, রজস্ব মোঃ মামুন সিবলী, রাজাপুর কাঠালিয়ার সহকারি পুলিশ সুপার সার্কেল মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছালেক, সহকারি কমিশনার ভুমি ফারজানা ববি মিতু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তার, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকারসহ আরো অনেকে।

প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৪০টি ভোট কেন্দ্রর বিভিন্ন ইউনিয়নের ৮৬৫ জন শিক্ষক অংশ গ্রহন করেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এ প্রশিক্ষনের আয়োজন করেন।

প্রিন্ট করুন