পলাশ সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শেখ ফজলুল করিম সেলিম এম.পি তাঁর নির্বাচনী প্রচারের অংশ হিসাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বলেন, নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় আসুক এটা আওয়ামী লীগ চায়না। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে।
বিএনপির নির্বাচন বর্জন বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, প্রত্যেক নির্বাচনে নতুন নতুন নেতা বেরিয়ে আসে। ভাষানী যেমন এক সময়ে নিশ্চিহ্ন হয়ে গেছে, আগামীতে বিএনপিও একসময়ে হারিয়ে যাবে।
তিনি আজ শুক্রবার(২২ ডিসেম্বর)দুপুরে টুঙ্গিপাড়ায় তাঁর নিজস্ব বাসভবনে এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।