আজকালের কন্ঠ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও পোস্ট করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।
সেখানে জয় লিখেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থী অংশ নিয়েছেন। বিশেষ করে বিএনপির পলাতক ভারপ্রাপ্ত প্রধানের আহ্বানে সাড়া না দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেতারা। এর পরও এ ভোটকে ‘একতরফা’ বলে বিএনপি কল্পকাহিনি ছড়াচ্ছে।
ভিডিওর বিবরণে বলা হয়, ৩০০ সংসদীয় আসনে ১,৮৯৬ জন প্রার্থী ভোট যুদ্ধের লড়াইয়ে টিকে থাকতে নিজ নিজ এলাকায় গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন। দেশজুড়ে বইছে নির্বাচনি উৎসবের আমেজ।
এতে বলা হয়, বিএনপির পলাতক ভারপ্রাপ্ত প্রধানের আহ্বানে সাড়া না দিয়ে দলটির শতাধিক জনপ্রিয় নেতা বাসে আগুন ও পুলিশ কর্মকর্তা হত্যার পথ ছেড়ে বিভিন্ন ব্যানারে নির্বাচনি দৌড়ে অংশ নিয়েছেন।