Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৩ , ৬:০৩ অপরাহ্ণ

বাগেরহাটে নির্বাচনী প্রচার-প্রচারণায় শেখ তন্ময়

লেখকঃ আজকালের কণ্ঠ

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : প্রতীক বরাদ্দের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের প্রার্থীরা।

এরই মধ্যে পোষ্টার, লিফলেট ও ব্যানারে ছেয়ে গেছে বাগেরহাট জেলার প্রতিটি অলি-গলি। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের হাড়িখালি, মুনিগঞ্জ, হরিণখানা, পুরাতন বাজার ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার-প্রচারণা ও পথসভা করেন বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তন্ময়।

এসময় পথসভায় বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া একই দিন বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ.এম বদিউজ্জামান সোহাগ শরণখোলা উপজেলার সাউদখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথসভা করেন।

প্রিন্ট করুন