Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৩ , ২:৪৬ অপরাহ্ণ

বগুড়ায় আবাসিক হোটেল থেকে জাল টাকাসহ গ্রেপ্তার ৪

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বগুড়ায় আবাসিক হোটেলে ২ লাখ ৮৭ হাজার জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে শহরের থানা মোড়ে আকবরিয়া আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পটুয়াখালী জেলার মৃত ইলেম উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার মৃধা (৫০), ব্রাক্ষণবাড়িয়া জেলার মৃত আলফু মিয়ার ছেলে শাহিন মিয়া (৪২), পিরোজপুর জেলার মৃত আক্তার মোল্লার ছেলে রনি মোল্লা (২২) ও মৃত আতাব মিয়ার ছেলে মোবারক মিয়া (৪৩)।

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার চারজন চট্টগ্রাম থেকে ৬০ হাজার টাকা চুক্তিতে ৩ লাখ টাকার জাল নোট ক্রয় করেন। বগুড়া এসে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অল্প দামে কিছু কেনাকাটার পর জাল নোট ব্যবহার করে আসল টাকা হাতিয়ে নিতেন।

এভাবে তিন লাখ টাকার জাল নোটের বিনিময়ে অন্তত আসল দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মীর মনির হোসেন আরও বলেন, চট্টগ্রামে জাল নোটের ছাপাখানা শনাক্তে কাজ চলছে। গ্রেপ্তারদের সন্ধ্যার পর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন