নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৪ টায় লোহাগড়া পৌর আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ মিজানুর রহমান মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মাসুদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের অন্যতম সদস্য সদর উদ্দিন শামিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাসেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম উজ্জল, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলসহ প্রমূখ।
বিশেষ বর্ধিত সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মুর্তজাকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।