Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২০, ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর খিলগাঁও এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহাজালাল’কে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১০।

অদ্য ২০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ মাঝ রাত আনুমানিক ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও থানাধীন নবীনবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে খিলগাঁও থানা মামলা নং-২৭(১২)১২ ); মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ এক যুগ ধরে পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহাজালাল (জালাল) (৩৫), পিতা-মৃত আওয়াল হোসেন, সাং-উল্টর আকালিয়া, থানা-তিতাস, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে।

প্রিন্ট করুন