Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২০, ২০২৩ , ১০:৫৬ পূর্বাহ্ণ

টানা ৩ বার প্রেসিডেন্ট হওয়ায় সিসিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল সিসি। টানা তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সিসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিসির কাছে পাঠানো এক চিঠিতে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

চিঠিতে শেখ হাসিনা বলেন, আরব প্রজাতন্ত্র মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।

তিনি বলেন, রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে টানা তৃতীয় মেয়াদে ব্যাপক বিজয় স্পষ্টভাবে আপনার অনুকরণীয় প্রতিশ্রুতি, ত্যাগ এবং জাতির প্রতি সেবাকে একত্রিত করে আপনার দূরদর্শী রাষ্ট্রনায়কত্বকে প্রকাশ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মিসরের সঙ্গে সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, যা থেকে সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলোতে আমাদের সম্মিলিত অংশীদারত্ব আরও শক্তিশালী হয়।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একসঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আরও গভীর ও শক্তিশালী করার জন্য সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং বন্ধুত্বপূর্ণ সংযোগ এগিয়ে নিয়ে চলেছে।

সিসির সুস্বাস্থ্য, সুখ ও ব্যক্তিগত মঙ্গল এবং ভ্রাতৃপ্রতিম মিসরের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সূত্র : বাসস

প্রিন্ট করুন