আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয়াদির পূর্ব শত্রুতার জেরে খড়ের স্তূপে আগুন ও ধান চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে ও অভিযোগ মারফত জানা যায়, শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনজুর বাড়ির সামনে খড়ের গোলায় অগ্নিসংযোগ ও মরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাখা পাঁচ (৫) মণ কালোজিরা ধান চুরি করে নিয়ে যায় প্রতিবেশী রুহুল মিয়া(৩২), গোলাপ মিয়া(৪০), কামরুল মিয়া(৪০), হাকিম মিয়া(৪০), আতাউর রহমান(৪৫) ও অজ্ঞাতনামা আরো কয়েকজন ।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের সাথে কথা হলে তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।