Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৮, ২০২৩ , ৬:৫১ অপরাহ্ণ

নৌকা পেয়ে যা বললেন কণ্ঠশিল্পী মমতাজ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিনটি ইউপি) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। যার অংশ হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন এই কণ্ঠশিল্পী।

নৌকা প্রতীক পেয়ে মমতাজ বলেন, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের প্রধান শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে তৃতীয়বারের মতো নৌকা প্রতীক দেওয়ার জন্য। আমি মনে করি নৌকা সকলের পরিচিত মার্কা, উন্নয়নের মার্কা। আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সুন্দর, সুষ্ঠ নির্বাচন হবে ও আমরা জয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

প্রিন্ট করুন