মোঃ জয়নাল আবেদীন বান্দরবান : আলীকদম উপজেলা প্রগতিশীল সাংবাদিক সংগঠন “আলীকদম সাংবাদিক ফোরাম” এর বার্ষিক বনভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৭/১২/২০২৩ইং রোজ : রবিবার দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নে সদ্য উদ্ভোধন হওয়া নয়াপাড়া রুপমুহুরী রিসোর্টে আলীকদম উপজেলাের সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলীকদম প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাবের সদস্যবৃন্দের অংশগ্রহনে বনভোজন অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ। আলীকদম উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা। উপজেলা আওয়ামী উপদেষ্টা ও সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশোথোয়াই মার্মা। ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম. কফিল উদ্দিন, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। আলীকদম রিপোর্টাস ক্লাবের সদস্যবৃন্দ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি সহ আলীকদম উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বনভোজন অনুষ্ঠানে আগত অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন এমএ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিক হলো জাতির দর্পন ও আলোক বার্তিকা, বস্তুনিষ্ঠ সংবাদ ও সঠিক তথ্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আমি আশা করছি এই সংগঠনটি তাদের বিচক্ষণতায় সাংবাদিকদের মান বৃদ্ধিতে অবদান রাখবে। তিনি আলীকদম সাংবাদিক ফোরামের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেন।
আলীকদম প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ বলেন, আজকের প্রোগ্রাম দেখে আমি মুগ্ধ হয়েছি। আলীকদম উপজেলায় কোন সাংবাদিক সংগঠনের এমন আয়োজন এবারই প্রথম। তিনি মাঠ পর্যায়ে সাংবাদিকতা জীবনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান ও সব সময় সাংবাদিক ফোরামের পাশে থাকাবেন বলে আশ্বস্ত করেন এবং সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে উদ্ভুদ্ধ করেন।
আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি, জাতীয় ইংরেজি দৈনিক “The Country Today ” আলীকদম উপজেলা প্রতিনিধি ও “অপরাধ অনুসন্ধান” বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ তৌহিদুল ইসলাম ( Ti. Mahamud) অনুষ্ঠানে আগত অতিথি এবং অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে আলীকদম সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
তিনি দেশ ও রাষ্ট্রের জন্য আলীকদম সাংবাদিক ফোরাম এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।