আজকালের কন্ঠ ডেস্ক : রেল ও সড়ক পথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।
রোববার (১৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন তারা।
সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্ট্যান্ড ও লঞ্চঘাট ছাড়াও সড়ক ও রেল পথে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্কভাবে দৃষ্টি রাখবেন।