Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৮, ২০২৩ , ২:৪১ অপরাহ্ণ

পুলিশ নারী কল্যাণ সমিতি সভানেত্রীর দায়িত্বভার গ্রহণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ও মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস চুয়াডাঙ্গার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

গতকাল রবিবার বেলা ১১টায় তিনি দ্বায়িত্বভার গ্রহন করেন। পুনাকের দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ লাইন্সে অবস্থিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ পুলিশ স্মার্ট গ্যালারি” ইনডোর স্টেডিয়াম, পুনাক নার্সারি সহ পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় সভানেত্রী (পুনাক) চুয়াডাঙ্গা বলেন, প‘ুনাক পুলিশের একটি অংশ। বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্ম মানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। আত্ম মানবতার সেবায় ও জনকল্যাণে দেশব্যাপী কাজ করে সুনাম ও সাধারন মানুষের আস্থা অর্জন করেছে পুনাক।’

এ সময় আরো উপস্থিত ছিলেন পুনাক, চুয়াডাঙ্গার সহ-সভানেত্রী, মিসেস নাহিদা আক্তার, সাধারণ স¤পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ, মিসেস সাবিনা ইয়াসমিনসহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চুয়াডাঙ্গার অন্যান্য সদস্যগন।

 

প্রিন্ট করুন