Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৮, ২০২৩ , ২:২০ অপরাহ্ণ

প্রতীক পেলেন সাকিব

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচন দিয়ে রাজনীতিতে হাতেখড়ি করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাকিব আল হাসান।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।এ সময়ে নৌকা প্রতীক পেয়ে মাগুরাবাসীকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সাকিব।

দেশসেরা এই ক্রিকেটার বলেন, আমার জন্য সবই নতুন, সবই চ্যালেঞ্জিং। জেলা আওয়ামী লীগেরও পূর্ণ সহায়তা পাচ্ছি। আমার কাজ অনেক সহজ করে দিচ্ছে। আশা করব, এ ধরনের সহযোগিতা আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে যাব, আমার কাজ সহজ হবে।

সাকিবের মন্তব্য, আমার ৪ জন প্রতিদ্বন্দ্বী আছেন। তারা সবাই যোগ্য। সবার চেষ্টা থাকবে সুষ্ঠু নির্বাচনের। সঙ্গে যত বেশি ভোটার আনা যায়। সাম্প্রতিক সময়ে ওরকম ভোটার হয়নি। এবার কত বেশি ভোটারের আগ্রহ জাগাতে পারি, এটাই বড় চ্যালেঞ্জ।

প্রিন্ট করুন