স্ত্রী সন্তানদের সাথে অভিমান করে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা | Daily AjKaler Kontho

স্ত্রী সন্তানদের সাথে অভিমান করে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ১২:৫০ অপরাহ্ন
স্ত্রী সন্তানদের সাথে অভিমান করে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী সন্তানদের সাথে অভিমান করে আবুল হোসেন (৪৮) নামে এক গার্মেন্টসকর্মী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল রোববার (১৭ ডিসেম্বর) রাতে রাতে ফতুল্লার উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর ভাড়াটিয়া বাসা থেকে আবুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল হোসেন সিরাজগঞ্জ জেলার সাজাদপুর থানার ঘাড়াদাও এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। সে ফতুল্লার বিসিক এলাকার একটি গামেন্টসে প্রডাকশন হিসেবে কাজ করতো। এঘটনায় রাতেই নিহতের স্ত্রী লিপি বেগম ফতুল্লা মডেল থানায় আত্মহত্যার মামলা দায়ের করে।

ফতুল্লা মডেল থানার এসআই বাপ্পি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল। কারন জানাযাবে।