Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ৭:২০ অপরাহ্ণ

আবার ও মায়া চৌধুরীকে শোকজ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দ্বিতীয়বারের মতো শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চাঁদপুর-২ এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম সই করা এক আদেশে এ শোকজ করা হয়।

শোকজে মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান আপনার (মায়া) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে নৌকার প্রার্থীকে শোকজ করা সত্ত্বেও ১৪ ডিসেম্বর বেলা ১১টায় লুলু (এটিইও) জরুরি নোটিশের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নির্বাচনী আলোচনা করেন, যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। কেননা ওই শিক্ষকরাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ওই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।

 

প্রিন্ট করুন