Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ৭:০৯ অপরাহ্ণ

অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে নাগপুরের বাজারগাঁও গ্রামের এ ঘটনা। স্থানীয় পুলিশ এক কর্মকর্তা বিস্ফোরণের খবর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা সালভে। সকালে পুলিশের যে দলটি বিস্ফোরণস্থলে গিয়েছিল সেই দলের সদস্য ছিলেন সালভে।

সালভি নামের ওই পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার একটি কারখানায় সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটি শিল্প ও সামরিক বিস্ফোরক তৈরি করে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা খাতের জন্য রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রিন্ট করুন