Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ৭:০৪ অপরাহ্ণ

টুর্নামেন্ট সেরা আশিকুর রহমান

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১০ম আসরে প্রথমবার শিরোপা জিতল বাংলাদেশ। সেমিফাইনালে টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ শিরোপার লড়াইয়ে গুঁড়িয়ে দেয় স্বাগতিক আরব আমিরাতকে।

বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার আশিকুর রহমান শিবলি। রোববার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৪৯ বলে ১২টি চার আর একটি ছক্কার সাহায্যে ১২৯ রানের ইনিংস খেলেন তিনি।

শিবলি দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়েন ১২৫ রানের জুটি। ৭১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৬০ রান করে ফেরেন রিজওয়ান। এরপর তৃতীয় উইকেটে আরিফুলের সঙ্গে গড়েন ৮৬ রানের জুটি। ৪০ বলে ৬ চারে ৫০ রান করে আউট হন আরিফুল।

আশিকুরের (১২৯) সেঞ্চুরি আর রিজওয়ান (৬১) ও আরিফুলের (৫০) জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ২৪.৫ ওভারে ৮৭ রানেই অলআউট হয় আরব আমিরাত। ১৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

 

প্রিন্ট করুন