Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ৬:১৬ অপরাহ্ণ

রেলে নাশকতা, কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরে রেললাইনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম এ তথ্য জানান। পরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ পাঁচজন গুরুতর আহত হন। এছাড়া ওই ঘটনায় কমবেশি আহত হন অর্ধশতাধিক যাত্রী।

এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার মামলা হয়। রেলওয়ে কর্মকর্তা আশরাফুল আলম বাদী হয়ে নাশকতা ও হত্যার অভিযোগ এনে কমলাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা দায়ের করেন। এ ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি করা হয়েছে।

 

প্রিন্ট করুন