আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর দাগনভুইয়া সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত ফেনী ৩ সংসদীয় আসনে নৌকার প্রার্থী আবুল বাশারকে দল থেকে মনোনীত করা হয়েছে। জাতীয় পাটির সাথে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হওয়ার প্রেক্ষিতে আবুল বাশারকে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ার জন্য দলের হাইকমান্ড থেকে চিঠি ইস্যু করা হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট।
এ নিয়ে তাকে দলের মনোনয়ন লাভ করার পরে ও তৃতীয় মেয়াদে প্রত্যাহার করায় দাগনভুইয়া উপজেলা বাসী এমপি পাওয়া থেকে বঞ্চিত হলো। স্বাধীনতার পর থেকে দাগনভুইয়া উপজেলা বাসী এমপি পাওয়া থেকে বঞ্চিত হওয়ায় আবুল বাশার সমর্থক সহ শুভাকাঙ্ক্ষীরা হতাশ ও চাপা ক্ষোভপ্রকাশ করছেন।