বিনোদন ডেস্ক : গত ১৫ ডিসেম্বর বাঙালি রীতি মেনেই সাত পাঁকে বাধা পড়েছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। সম্পর্ক নিয়ে খুব বেশি আলোচনায় না এসে সোজা বিয়ের পিঁড়িতে বসেছেন এই দুই তারকা।
জানা গেছে, ঐতিহ্যবাহী সাজ পছন্দ করেন দর্শনা। তাইতো আইবুড়োভাত, গায়ে হলুদের সাজে মিলেছে বাঙালি ঐতিহ্যর ছোঁয়া। এমনকি বিয়ের পোশাকেও ছিল বাঙালির ছোঁয়া। কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বসেছিল দর্শনা ও সৌরভের বিয়ের আসর।
বিয়েতে লাল টুকটুকে শাড়িতে সেজেছিল দর্শনা। অন্যদিকে সাদা জামদানি কাজ করা শেরওয়ানিতে বর সেজেছিল সৌরভ। এছাড়া দর্শনার শাড়ির সঙ্গে মিলিয়ে লাল রঙের কাশ্মীরি শাল নিয়েছিলেন অভিনেতা।
বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন তারকাদের প্রিয় বন্ধু ও নিকট আত্মীয়রা। নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সৌম্যজিৎ আদক, সোহিনী সরকারসহ ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখই তাদের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে।
বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন তারকাদের প্রিয় বন্ধু ও নিকট আত্মীয়রা। নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সৌম্যজিৎ আদক, সোহিনী সরকারসহ ইন্ডাস্ট্রির অনেক চেনা মুখই তাদের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে।