নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় মানুষের কর্মসংস্থান এর জন্য ভ্যানগাড়ি এবং সেলাই মেশিন ও বস্ত্র বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, মানবতার ফেরিওয়ালা, জননেতা নির্মল রঞ্জন গুহ ।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, কাজী শহীদউল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, দোহার – নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।