Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ১৬ই ডিসেম্বর শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও সকাল সাড়ে ৭ টা থেকে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলার দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবক লীগ।

প্রিন্ট করুন