Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ৪:২৫ অপরাহ্ণ

পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি বহনকারী ড্রামট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক মেহেদী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ পৃথক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ছনপাড়া পৌঁছালে রাস্তার কাজে নিয়োজিত একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।

প্রিন্ট করুন