Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ

লোহাগড়ায় নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৩৯ তম বৃত্তি প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরে মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টির সহ-সভাপতি বরণ্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষা শ.ম. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে ও বিসিএস ক্যাডার (রেলওয়ে) কাজী আরিফের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, অর্থপেডিক বিভাগ, যশোর মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা পঙ্গু হাসপাতাল যশোর অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুর রউফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার লিনা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রয়াত নুর মোহাম্মদের পুত্রবধূ মরিয়ম বেগম সাথী, বিশিষ্ট ব্যাবসায়ী, সাংবাদিক, লোহাগড়া মানবাধিকার সংগঠক, ও মানব দরদী মোঃ গোলাম কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।

এ বছর ৪টি কলেজ ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা থেকে ২৬৮ জনকে মোট ১ হাজার টাকা করে ২ লক্ষ ৬৮ হাজার টাকা এবং উচ্চ শিক্ষায় ৫ জনকে মোট ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা, সর্বমোট ২ লক্ষ ৯৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রিন্ট করুন