Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৩ , ৪:৩৪ অপরাহ্ণ

অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মীর কাশেম (২২)। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ৮-এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে।

মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ১রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

প্রিন্ট করুন