আজকালের কন্ঠ ডেস্ক : বিজয় দিবসের অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামের এক বেলুন বিক্রেতা মারা গেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে কবির হোসেন নামের আরেকজন।
নিহত মো: আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে ।
আজ শনিবার ভোর সারে চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণ শুনানী স্থলে এই ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিল হোসেন বলেন, নিহত আনোয়ার ব্যাপারীর মরাদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।