Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৩ , ১:৪১ অপরাহ্ণ

অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার হচ্ছে, উন্নয়ন-অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করছে। যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এদের আসল উদ্দেশ্য দেশের রাজনীতির অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে চায়। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায়। দেশের অগ্রযাত্রাকে যারা রুখে দিতে চায়, যেকোনো মূল্যেই চেষ্টা করে তাদের প্রতিরোধ করা হবে। আজকের দিনে আমাদের সেই অঙ্গীকার করতে হবে।

প্রিন্ট করুন