Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৩ , ১১:৪৯ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এর সংবর্ধনা

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার এর সংবর্ধনা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছেগতকাল।শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বঙ্গতাজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, জায়েদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সিটি মেয়র, জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণসহ মুক্তি যোদ্ধা শহীদ পরিবারের সদস্য ও সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ।দোয়া ও মোনাজাত শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রিন্ট করুন