Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৩ , ৬:৩৮ অপরাহ্ণ

এজলাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : খুলনার পাইকগাছা উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জাহিদুল হক নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১৩ ডিসেম্বর) রাতে আদালতের স্টেনো মোল্লা সরোয়ার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলাটি করেছেন।

খুলনা জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, এজলাস কক্ষের জানালার একটি গ্লাস আগে থেকেই ভাঙা ছিল। বুধবার ভোরে সেই ফাঁকা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে মশাল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেন। নাশকতার উদ্দেশে আদালতের কার্যক্রম বিঘ্নিত করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়। আগুনে আদালতের এজলাস কক্ষে আসামিদের কাঠগড়ার একাংশ, লাল সালু এবং বসার দুইটি বেঞ্চ পুড়ে যায়।

প্রিন্ট করুন