Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:০৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৩ , ৫:০৯ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সারাদেশের ন্যরাজবাড়ীর পাংশায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সকালে হাবাসপুর বাজার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী আরশাদ আলী সরদারের কবরে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন প্রফেসর মোঃ ইয়ামিন আলী, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান প্রমুখ।

 

প্রিন্ট করুন