Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৩ , ৩:৩৮ অপরাহ্ণ

মাংস ও ডিম বিক্রি বন্ধ!

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। ধর্মস্থান ও অন্যত্র অনুমোদিত সীমা ও সময়ের বাইরে মাইক বাজানোও নিষিদ্ধ করা হয়েছে।

মধ্যপ্রদেশে নতুন বিজেপি মুখ্যমন্ত্রী মোহন যাদব মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্যে আর প্রকাশ্যে মাছ, মাংস, ডিম বিক্রি করা যাবে না। প্রকাশ্যে ও ধর্মীয় স্থানে নির্ধারিত সীমার বাইরে লাউডস্পিকার বাজানো যাবে না।

মোহন যাদব সাংবাদিক সম্মেলনে বলেছেন, আগে মানুষকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে। তারপর তা রূপায়ণ করা হবে।

রাজ্যের খাদ্য দপ্তর, পুলিশ ও পৌরসভাগুলি আগামী ১৫ থেকে ২৫ ডিসেম্বর মাংস, মাছ ও ডিম বিক্রি নিয়ে প্রচার চালাবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাবেন, তাদের মধ্যপ্রদেশ সরকার স্বাগত জানাবে।

 

প্রিন্ট করুন