দৈনিক গনকথা পত্রিকা ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

দৈনিক গনকথা পত্রিকা ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ৬:৩০ অপরাহ্ন
দৈনিক গনকথা পত্রিকা ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : দৈনিক গনকথা পত্রিকার প্রথম বর্ষ পূর্তি এবং ২ য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ (ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিটের সময় কচুয়া উপজেলা সম্মেলন কক্ষে দৈনিক গনকথা পরিবারের পক্ষ থেকে অনলাইন নিউজ পোর্টালটির ২ য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী,উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন হোসেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মীর আওসাফুর রহমান মারুফ।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ সভাপতি জাহিদুল ইসলাম বুলু,সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,বাংলাদেশ মানবাধিকার কল্যান সংস্থার কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রাকিবুল হাচান,সাংবাদিক মোঃ আতিয়ার রহমান,দৈনিক গনকথার প্রধান সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার দাস,সহ-সম্পাদক শেখ বাদশা,নির্বাহী সম্পাদক এসকে এম হুমায়ুন,সাংবাদিক শিকদার সাইদুল ইসলাম,সাংবাদিক তারিকুল ইসলাম,সাংবাদিক আব্দুল কাইউম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সদস্য সহ প্রমুখ।