Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৩, ২০২৩ , ৪:৫৪ অপরাহ্ণ

বাংগরা বাজার থানার নতুন ওসি শফিউল আলমকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সহকর্মীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

মুরাদনগর প্রতিনিধিঃকুমিল্লার বাংগরা বাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলমকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন থানার সহকর্মীরা।

বাংগরা বাজার থানায় যোগদান করার আগে ওসি মোঃ শফিউল আলম কুমিল্লার মনোহরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

মোঃ শফিউল আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের আলহাজ্ব সোহরাব আলীর ছেলে। তিনি ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রিন্ট করুন