(শরীয়তপুর) প্রতিনিধি : গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদ বুলবুল, তোফায়েল হোসেন, মোঃ মসিউর রহমান। প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিরাজুল হক সুজল, মহসিনুজ্জামান, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন ও ফাহিমা তালুকদার। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সী বলেন, আব্দুল্লাহ আল মামুন স্যার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভুয়সী প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষার মানোন্নয়নে তার অবদান আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ উল্লেখ করে বলেন, স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। আমি প্রাথমিক শিক্ষা বিভাগের সহায়তার জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছি। আমি আমার মতো করে কাজ করেছি। সেখানে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার জন্য পাথেও হয়ে থাকবে।
প্রসঙ্গত, তিনি ভেদরগঞ্জ উপজেলা এক বছর সাত মাস কর্মজীবন কাটিয়েছিল। বর্তমানে দেশের স্মাট উপজেলা মাদারীপুরের শিবচর উপজেলায় বদলী হয়েছেন।
একই সময়ে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।