নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে সমাবেশের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব তার বক্তব্য বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতি ও খেলাধুলার কোন বিকল্প নেই। এদিক থেকে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে নড়াইল জেলা অন্যতম। শিক্ষার সাথে লোহাগড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো কো-কারিকুলামে আরো এক ধাপ এগিয়ে দেশের সুনাম অর্জন করছে। খেলাধুলায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকগুলো স্বর্ণপদক অর্জন করে কৃতিত্ব অর্জন করেছে।
লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গত ৮ হতে ১১ তারিখ রাত পর্যন্ত চার দিন ব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৫৬ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন।
সমাপনী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও নড়াইল জেলা স্কাউটসের সাধারন সম্পাদক লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এম আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস শাহীন আহমেদ, উপ পরিচালক ড. এস এম রফিকুর রহমান, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হামিদ ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার এবং ক্যাম্প চিফ মোঃ সিদ্দিকুর রহমান, শাহীনুর রহমান টিটো, শাহ আলম, হান্নান বিশ্বাস, শাহ সুরুজসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।