ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিজান পরিচালনা করে 5 টি মামলা ও 21000 টাকা জরিমানা করেছেন সিন্ডিকেট ব্যবসাইদের।
ঝালকাঠির কাঠালিয়ায় গতকাল 11ডিসেম্বর 2023 ইং তারিখ রবিবার
পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে উপজেলার আমুয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) জনাব ফারজানা ববি মিতু এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় অনিয়ম প্রমাণিত হওয়ায় এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় মোট ৫ টি মামলায় ২১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সাথিয়া সুলতানাসহ কাঠালিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।