ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে, জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়ের নির্দেশনায় রাজাপুর থানার একটি চৌকস দল।
বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন সদর ইউনিয়নের মনোহরপুর সাকিনস্থ জনৈক তোফাজ্জেল হাওলাদার এর বাড়ীর পূর্ব দিকে পাকা রাস্তার উপর হইতে ০৮(আট) পিস ইয়াবা এবং রাজাপুর থানাধীন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ রাজাপুর মৃর্ধা বাড়ী রোডস্থ জনৈক দ্বীন ইয়াসমিন এর তিনতলা ভবনের নিচ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে বসবাসকারী ধৃত আসামী মেহেরুন নেছার নিকট হইতে ১০০(একশত) পিস ইয়াবা, সর্বমোট ১০৮(একশত আট) পিস ইয়াবা সহ ১। মোঃ রাসেল হাওলাদার (২২), পিতা- মোঃ হানিফ হাওলাদার, সা- মনোহরপুর, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, ২। মেহেরুন নেছা ওরফে ময়না (৩২), স্বামী-মোঃ ইব্রাহীম রাসেল ওরফে জামাই রাসেল, মাতা-হ্যাপি বেগম, সাং-টিয়ারা, পশ্চিম পাড়া, থানা-নবীনগর,ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ধৃত করেন।