Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৩ , ৭:০৪ অপরাহ্ণ

নলছিটিতে পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির নলছিটিতে পণ্যের দাম বেশি রাখায় ও মূল্যতালিকা হালনাগাদ না করায় দুটি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার (১০ ডিসেম্বর ) সন্ধ্যায় শহরের হাইস্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সমাপ্তি রায়।

সহকারী কমিশনার সমাপ্তি রায় জানান, বেশি দাম নেওয়ায় ও মূল্যতালিকা হালনাগাদ না থাকায় দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন করার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

প্রিন্ট করুন