বিনোদন ডেস্ক : প্রতিদিনই নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে চরম বিপাকে পড়েছে দেশের সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়ক রিয়াজ। আগুন-সন্ত্রাসের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ‘আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন : রুখে দাও আগুন সন্ত্রাস’ এই প্রতিপাদ্যে এফডিসিতে দুপুরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সেখানে তিনি বলেন, বিজয়ের মাসে মানবাধিকার দিবসে বলতে চাই, আগুন-সন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। আগুন-সন্ত্রাসের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে। তাদের ছুটির দিনে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের শিডিউলও পরিবর্তন হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম তেমন বাড়ছে; এতে করে যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেরদৌস, নিপুণ আক্তার, অঞ্জনা, অভিনেত্রী তারিন প্রমুখ।