১৪ দলীয় জোটে কোন অসন্তোষ নেই | Daily AjKaler Kontho

১৪ দলীয় জোটে কোন অসন্তোষ নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন
১৪ দলীয় জোটে কোন অসন্তোষ নেই

আজকালের কন্ঠ ডেস্ক : ১৪ দলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে কোনও দলের মধ্যেই অসন্তোষ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অংশ নেবার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এ মন্তব্য করেন।

‘তবে ১৪ দলীয় জোটের প্রার্থীরা তাদের আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চান না’ এমন প্রশ্নে হানিফ বলেন, ওসব আসনে স্বতন্ত্র প্রার্থী কে আছে না আছে সে বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি।

এ সময় অপর এক প্রশ্নের জাবাবে হানিফ বলেন, এ দেশে গুম-খুনের রাজনীতি শুরুই করেছিল বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে গুম-খুনের রাজনীতি শুরু করেন। তারা আবার মানবাধিকার লঙ্ঘনের কথা বলে।

পরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ। এর আগে শহরে কুষ্টিয়া মুক্ত দিবসের র‌্যালি করে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেন।