Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৩ , ৪:৪৫ অপরাহ্ণ

নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত। ১১ ডিসেম্বর সোমবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকতা মিজাবে রহমত সদর উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে সদর উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রচার শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক তপু সরকার হারুন,, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ,দপ্তর সম্পাদক মারুফুর রহমান, , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, প্রমুখ।

ওইসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলিসহ ,শেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ৭ ডিসেম্বর শেরপুর সদরে যোগদান করেন। এর আগে তিনি তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৩ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা।

প্রিন্ট করুন