Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৩ , ৪:২১ অপরাহ্ণ

লোহাগড়ায় নতুন নির্বাহী কর্মকর্তা ও ওসির যোগদান

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন অনিমেষ বিশ্বাস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আঃ হান্নান রুনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ১২ ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ প্রমূখ।

নতুন ইউএনও অনিমেষ বিশ্বাস লোহাগড়ায় যোগদানের পূর্বে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৩ তম বিসিএস পরীক্ষায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তার পৈতৃক বাড়ি যশোর পৌর শহরে। এর আগে বিদায়ী ইউএনও মোঃ আজগর আলীকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় বদলী করা হয়েছে।

অপরদিকে রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কাঞ্চন কুমার রায়। তিনি লোহাগড়া থানায় যোগদানের পূর্বে মাগুরা জেলার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। তার পৈতৃক বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। এর আগে বিদায়ী ওসি মোঃ নাসির উদ্দীনকে মাগুরা জেলার শালিখা থানায় বদলী করা হয়েছে।

প্রিন্ট করুন