আজকালের কন্ঠ ডেস্ক : আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ জেলা মুক্ত হয়। দিবসটি উপলক্ষে রোববার সকালে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল হক মৃদুল, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, মমতাজ উদ্দিন মন্তা, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার রবার্ট, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।