Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৩ , ৬:০১ অপরাহ্ণ

বালুচাপায় প্রাণ গেল শ্রমিকের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটের জাফলংয়ে বালুচাপায় মানিক মিয়া (৫৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জাফলং চা-বাগান এলাকায় পিয়ান নদীতে এ ঘটনা ঘটে।

মানিক মিয়া গোয়াইনঘাট উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মানিক মিয়াসহ আরও কয়েকজন শ্রমিক পিয়াইন নদীর পাড়ে গর্ত থেকে বালু উত্তোলন করছিলেন। একপর্যায়ে বালুচাপা পড়েন মানিক মিয়া। এ সময় তার সঙ্গে থাকা শ্রমিকরা উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

প্রিন্ট করুন