Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ

পুলিশ সুপারকে প্রত্যাহার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও চিঠি দিয়েছে ইসি।

২০২১ সালের ১ আগস্ট পুলিশ সুপার হিসেবে নোয়াখালীতে যোগদান করেন শহীদুল ইসলাম।

উল্লেখ্য, দ্বাদশ নির্বাচন সামনে রেখে দেশের দুই বিভাগের দুই পুলিশ কমিশনার, পাঁচ জেলার পুলিশ সুপার, একজন জেলা প্রশাসক ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে নোয়াখালী পুলিশ সুপার একজন।

 

প্রিন্ট করুন