তালহা জাহিদ বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলার আসন্ন শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাঝি’র মনোনয়ন ফরম জমা দিতে পুরো উপজেলা চত্বর জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
আজ ঐতিহাসিক ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস উদযাপনের পর পর উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী সবান্ধবে ও উৎসব মুখর পরিবেশে মিছিল করে উজিরপুর উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে সামনে উপস্থিত হন। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেত্রীবৃন্দের উপস্থিতিতে, উপজেলা দ্বায়িত্বরত নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রশিদ শেখ এর নিকট শিকারপুর ইউনিয়নের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত ও দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক মাননীয় (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্লিন ইমেজ মোঃ নজরুল ইসলাম মাঝি তার মনোনয়ন ফরম জমা দেন।
এসময়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী মোঃ নজরুল ইসলাম মাঝি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ্যাড. তালুকদার মোঃ ইউনুস’র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান’র সহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সকলের দোয়া ও ভালোবাসা কামনা করে নৌকা মার্কাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র হাতকে শক্তিশালী করতে আহবান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, বিপ্লবী সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত পৌর মেয়র জনপ্রিয় নেতা মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ সভাপতি বাবু অশোক কুমার হালদার, সহ সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যনেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, উপজেলা জাতির শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, শিকারপুর আওয়ামী লীগের সভাপতি আঃ রহিম মাস্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ রিপন মোল্লা, ছাত্রলীগ সভাপতি বাবু অসীম ঘরামী, যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাবুল শিকদার’সহ সকল প্রমূখ।’