Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০২৩ , ১:৫৮ অপরাহ্ণ

৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : লালমনিরহাটে কালীগঞ্জে ভোটমারী রেলস্টেশনের কাছে পার্বতীপুর থেকে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটমারী স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে এ পথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

ভোটমারী স্টেশন মাস্টার নুর নবী গণমাধ্যমকে বলেন, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ৬৫৬৬ নম্বর কমিউটার ট্রেনটি ভোটমারী স্টেশনের কাছে এলে বিকল হয়ে যায়।

পরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে যোগাযোগ করা হলে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

প্রিন্ট করুন